সিগারেট হাতে পাশের গলিতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার তরুণ

যশোর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ২৩:০১আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ২৩:০১

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজিব ওরফে রাজিম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে যশোর শহরের বড়বাজার চুড়িপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাজিম যশোর সদরের ঝুমঝুমপুর এলাকার বাদল খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী চুড়িপট্টি মাছ বাজারের পাশের চা দোকানি সাহেব আলী জানান, ওই সময় তার দোকানে ভিড় ছিল। ওই ছেলেটি একটি সিগারেট ধরিয়ে পাশের গলিতে যায়। কিছুক্ষণ পর হইচই চিৎকার শোনা গেলে তিন-চারটি ছেলে দৌড়ে পালায়। পরে জানতে পারি, ছেলেটিকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হেমন্ত পোদ্দার জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়। প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পরে বিষয়টি আরও পরিষ্কার হবে।

নিহত তরুণের বাবা বাদল খান সাংবাদিকদের জানিয়েছেন, তার ছেলে ক্লাস নাইনে পড়তো। পড়ালেখা বাদ দিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াতো। সে কারণে গত বছর তাকে একটি কাপড়ের দোকানে কাজে দেন। কিন্তু সে প্রায়ই দোকানে যেত না। কারও সঙ্গে তার দ্বন্দ্ব-সংঘাত ছিল এমন কোনও ঘটনা জানা নেই বলে জানান তিনি।

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এবং কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাককে কয়েক দফা ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

তবে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক স্থানীয় পত্রিকার একজন সাংবাদিককে বলেছেন, ‘কাপড়ের দোকানে কাজ করে এমন এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। কারা, কেন এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের