না চাইতেই শেখ হাসিনা খুলনাবাসীর সব প্রত্যাশা পূরণ করেছেন: শেখ হেলাল

খুলনা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৩, ০১:৫৫আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০১:৫৫

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, মঞ্চ তৈরি হয়েছে, মাঠ প্রস্তুত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় খুলনার মানুষ। শহর থেকে প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে উৎসব বিরাজ করছে। শুধু খুলনা জেলা নয়, বিভাগজুড়ে উৎসব সৃষ্টি হয়েছে। এই জনসভা ইতিহাসের অংশ হতে যাচ্ছে। স্বাধীনতার পর এই জনসভা দেশের সবচেয়ে বৃহত্তর জনসভায় রূপান্তরিত হবে।

তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল পদ্মা সেতু। প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দিয়েছেন। এতে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। না চাইতেই শেখ হাসিনা খুলনাবাসীর সব প্রত্যাশা পূরণ করেছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।

রবিবার (১২ নভেম্বর) খুলনা সার্কিট হাউস মাঠ জনসমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সোমবার (১৩ নভেম্বর) সার্কিট হাউস মাঠের জনসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জনসমাবেশস্থল পরিদর্শনে আসেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকসহ আওয়ামী লীগের নেতারা। তারা জনসমাবেশস্থলের প্রস্তুতি ঘুরে দেখেন।

শেখ হেলাল বলেন, শেখ হাসিনার সঙ্গে খুলনার মাটি ও আত্মার একটা সম্পর্ক আছে। আমরা না চাইতেই প্রধানমন্ত্রী দিয়ে দেন। প্রধানমন্ত্রী খুলনার মানুষকে অনেক ভালোবাসেন। এপারের মানুষও তাকে খুব বিশ্বাস করেন। তাই আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে প্রমাণ করবে, তারা শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা এই জনসভা থেকে রূপসা নদী ও ভৈরব নদের ড্রেজিং চাইবো। কারণ খুলনা শহররক্ষায় এই নদী দুটির ড্রেজিং জরুরি। নদী ভরাট হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে এই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, ১৩ নভেম্বর দুপুরে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে খুলনা অঞ্চলজুড়ে উৎসবের আমেজ বইছে। মহাসমাবেশের জন্য নৌকার আদলে মঞ্চ তৈরিসহ ওপরে প্রতীকী পদ্মা সেতু তৈরি করা হয়েছে। মহাসমাবেশে প্রধানমন্ত্রী ২২টি প্রকল্প উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম