খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় মানুষ আনা নেওয়ার জন্য চলবে ১০ জোড়া ট্রেন

খুলনা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৩, ০৯:৪০আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৪০

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেওয়ার সুবিধার্থে আজ সোমবার (১৩ নভেম্বর) একদিনের জন্য ১০ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলওয়ে বিভাগ এ আয়োজন করেছে।

নওয়াপাড়া, যশোর, বেনাপোল, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, আলমডাঙ্গা, মোবারকগঞ্জ ও কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে এ সব ট্রেন ছেড়ে খুলনায় আসবে।

খুলনা রেল স্টেশন মাস্টার মো. মাসুদ রানা জানান, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে ১০ জোড়া বিশেষ ট্রেন বিভিন্ন জেলা থেকে খুলনায় এসে পৌঁছাবে। শুধুমাত্র আজ ১৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনগুলো চলাচল করবে।

১০ জোড়া স্পেশাল ট্রেনের সূচি

১৩ নভেম্বর সকাল ৯টায় কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে খুলনা অভিমুখে যাত্রা করবে ৭৩৫ আসনের স্পেশাল ট্রেন। খুলনায় পৌঁছাবে ১২টা ১৫ মিনিটে। ট্রেনটি খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে যাবে বিকাল ৫টা ২০ মিনিটে, পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে।

আলমডাঙ্গা থেকে সকাল ৯টায় খুলনা অভিমুখে ছেড়ে আসা ৭৩২ আসনের বিশেষ ট্রেন খুলনা পৌঁছাবে ১১টা ৫৫ মিনিটে। ট্রেনটি খুলনা ছেড়ে যাবে বিকাল ৫টা ২০ মিনিটে, পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে।

চুয়াডাঙ্গা থেকে সকাল ৯টায় খুলনা অভিমুখে ছেড়ে আসা চুয়াডাঙ্গা ৭৬২ আসনের বিশেষ ট্রেন খুলনা পৌঁছাবে ১১টা ৪০ মিনিটে। ট্রেনটি খুলনা ছেড়ে যাবে সন্ধ্যা ৬টায়, পৌঁছাবে রাত ৯টার দিকে।

কোটচাঁদপুর থেকে সকাল সাড়ে ৯টায় খুলনা অভিমুখে ছেড়ে আসা ৬৩০ আসনের বিশেষ ট্রেন খুলনা পৌঁছাবে ১১টায়। ট্রেনটি খুলনা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে, পৌঁছাবে রাত ৯টার দিকে।

মোবারকগঞ্জ থেকে সকাল ৯টায় খুলনা অভিমুখে ছেড়ে আসা ৭৩৫ আসনের বিশেষ ট্রেন খুলনা পৌঁছাবে ১০টা ৪০ মিনিটে। এতে আসন ৭৩৫টি। ট্রেনটি খুলনা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, পৌঁছাবে রাত ৮টার দিকে।

বেনাপোল থেকে সকাল ৭টায় খুলনা অভিমুখে ছেড়ে আসা ৭৮০ আসনের বিশেষ ট্রেন খুলনা পৌঁছেছে ৮ টা ৫০ মিনিটে। ট্রেনটি খুলনা ছেড়ে যাবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে, পৌঁছাবে রাত ৭টা ৫০ মিনিটে।

যশোর থেকে সকাল ৮টায় খুলনা অভিমুখে ছেড়ে আসা ৭৬৪ আসনের বিশেষ ট্রেন খুলনা পৌঁছাবে ৯টায়। ট্রেনটি খুলনা ছেড়ে যাবে সকাল ৯টা ২০ মিনিটে, যশোর পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। ২০ মিনিট অপেক্ষার পর আবারও যাত্রী নিয়ে ট্রেনটি সকাল ১০টা ৪০ মিনিটে যশোর স্টেশন ত্যাগ করে খুলনা পৌঁছাবে বেলা ১২ টা ৫ মিনিটে। যশোরের উদ্দেশে ট্রেনটি খুলনা ছাড়বে বিকাল সাড়ে ৪টায়, পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৫টায়। যশোর থেকে ফের যাত্রী নিয়ে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ছেড়ে খুলনায় আসবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

নওয়াপাড়া থেকে সকাল ৯টায় খুলনা অভিমুখে ছেড়ে আসা ৪৯২ আসনের ট্রেন খুলনা পৌঁছাবে ৯টা ৪৫ মিনিটে। এতে আসন ৪৯২টি। ট্রেনটি খুলনা থেকে ছেড়ে যাবে সকাল ১০টা ৫ মিনিটে, নওয়াপাড়ায় পৌঁছাবে সকাল ১০টা ৪৫ মিনিটে। নওয়াপাড়া থেকে যাত্রী নিয়ে ট্রেনটি সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে বেলা১২ টা ২৫ মিনিটে। নওয়াপাড়ার উদ্দেশে ট্রেনটি খুলনা ছাড়বে বিকাল ৪টা ৪৫ মিনিটে, পৌঁছাবে বিকাল ৫টা ১৫ মিনিটে। নওয়াপাড়া থেকে ফের যাত্রী নিয়ে সন্ধ্যা ৫ টা ৩৫ মিনিটে ছেড়ে খুলনায় আসবে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে। ট্রেনটি খুলনা থেকে নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে, পৌঁছাবে রাত ৭টা ৫ মিনিটে। সবশেষ নওয়াপাড়া থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ছেড়ে খুলনায় আসবে রাত ৭টা ৫৫ মিনিটে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম