মধ্যরাতে মেহেরপুরে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জামাদি

মেহেরপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:১০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:১০

মেহেরপুরে মধ্যরাতে পৌঁছেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১টার দিকে ব্যালট পেপার এসে পৌঁছেছে। দূরত্ব ও দুর্গম বিবেচনায় প্রথম ধাপে ১৩ জেলার মধ্যে মেহেরপুরেও পৌঁছেছে এসব সরঞ্জাম।

আগামী ৭ জানুয়ারি নির্বাচন উপলক্ষে মেহেরপুরের দুটি আসনে ২০৭টি কেন্দ্রের বিপরীতে ভোটারের সংখ্যা অনুযায়ী, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নেসারাত ও ট্রেজারি শাখার সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেলের উপস্থিতিতে এসব সরঞ্জামাদি বুঝিয়ে দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ। আগামী ৩ থেকে ৪ তারিখের মধ্যে উপজেলাগুলোতে এগুলো পৌঁছে দেওয়া হবে। উপজেলা থেকে এগুলো কেন্দ্রে কেন্দ্রে ভোটের দিন সকালে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী