‘৭ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব আপনাদের, পরদিন থেকে আপনাদের দায়িত্ব আমি নেবো’

নড়াইল প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:০৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২৩:১০

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘এবার এমপি হলে দায়িত্ববোধের জায়গা থেকে নড়াইলের সাধারণ মানুষের জন্য কাজ করবো। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেবেন, ৮ জানুয়ারি থেকে আপনাদের সব দায়িত্ব আমি নেবো। আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিলে আমার ভালো লাগবে। তখন মনে হবে, এই মানুষগুলো আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মানুষগুলোর জন্য কাজ করতে হবে। তখন আমার কাজের গতি আরও বেড়ে যাবে।’

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা এলাকায় পথসভায় ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ধোন্দা, ময়েনখোলা, চরবিলা, দলজিতপুর, সরসপুর, আলোকদিয়া, চাঁদপুর, জুড়ালিয়া, সীতারামপুর, দুর্বাজুড়ি, পানতিতা, সাতঘরিয়া, বড়েন্দা ও মুলিয়া বাজারে গণসংযোগ করেছেন নৌকার এই প্রার্থী। এসব এলাকায় গেলে তাকে ঘিরে ধরেন শত শত জনতা। রাস্তার দুই পাশে এই তারকাকে দেখতে ভিড় জমান নারী-শিশুরা। পথে পথে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সালাম দিয়ে কুশল বিনিময় করে দোয়া চান তিনি। অনেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। আবার ভক্তদের সঙ্গে সেলফি তোলেন মাশরাফি।

ভক্তদের সঙ্গে সেলফি তোলেন মাশরাফি

নির্বাচনি এলাকার যেসব উন্নয়নকাজ অসমাপ্ত রয়েছে এবার এমপি হলে আগামী পাঁচ বছরের মধ্যে সব কাজ সমাপ্ত করবো প্রতিশ্রুতি দিয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার উন্নয়নে কাজ করছেন। কোনও উন্নয়ন প্রকল্প তিনি দল কিংবা প্রার্থী দেখে দেন না। দেশের সব জনপদের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে যেকোনো উন্নয়ন প্রকল্প তিনি বরাদ্দ দেন। মানুষের মুখে হাসি ফোটানো তার লক্ষ্য। আপনাদের জন্য কাজ করতে এখানে আমাকে তিনি মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে আপনারা ভোট দেবেন। আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হতে চাই।’

গণসংযোগ ও নির্বাচনি পথসভায় মাশরাফির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশ, শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের