‘ভোট না পেলেও জিতে যাবো’ এই মানসিকতা পোষণ করি না: মাশরাফি

নড়াইল প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ১৯:০৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২২:৪৩

নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘আপনার ভোট না পেলেও আমি জিতে যাবো, এই মানসিকতা পোষণ করি না। আগামী ৭ জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা সাধারণ নির্বাচন নয়, আগামী প্রজন্মের ভালো-মন্দ ও ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ওপর।’

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত আউড়িয়া ইউনিয়নের রঘরাথপুর প্রাইমারি স্কুল মাঠ, ঘোষবাড়ি, দত্তপাড়া বাসস্ট্যান্ড, চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার, চালিতাতলা বাজার ও রতডাঙ্গায় অনুষ্ঠিত পথসভায় মাশরাফি তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত ৫ বছর আমি আপনাদের সঙ্গে থেকে সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করেছি। এ জেলার উন্নয়নে অনেক মেগা প্রকল্প এখনও চলমান রয়েছে। এগুলো যেন থমকে না যায়। আপনাদের দায়িত্ব ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়া। ৮ জানুয়ারি থেকে আপনাদের এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের সকল দায়িত্ব আমি নেবো। আপনাদের এতটুকু কথা দিচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সারা জীবন অনিয়মের বিরুদ্ধে কথা বলবো। গরিব-দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করবো। জন্মভূমি নড়াইলের উন্নয়নে সর্বদা চেষ্টা করবো। আমার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন, এতটুকু জোর গলায় বলতে পারি।’

পথসভা ছাড়াও গণসংযোগকালে মাশরাফি ভোটারদের অনুরোধ জানিয়ে বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। একটু সময় নষ্ট করে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে আসবেন।’

এ সময় মাশরাফির সঙ্গে ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা সেক্রেটারি ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম