নির্বাচনে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার

মোংলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ২২:৪০আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২২:৪০

সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় পশুর নদের পাড়ে লাউডোব এলাকায় তাদের নির্বাচনি টহল চালানো হয়।

এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী উপস্থিত থেকে তাদের কার্যক্রম পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা বেইজ) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডিং অফিসার (অধিনায়ক) কমান্ডার শেখ ফখর উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা।

মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্টগার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।’

নির্বাচনকালীন যে কেউ আইন ভঙ্গ করলে তাকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের