চুয়াডাঙ্গা-২ আসনে সুষ্ঠু ভোট নিয়ে স্বতন্ত্র প্রার্থীর আশঙ্কা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৭:৩৬

চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার (৩ জানুয়ারি) সকালে দর্শনা বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা উল্লেখ করেন ঢেঁকি প্রতীকের প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ। নৌকার প্রার্থী-সমর্থকদের ইঙ্গিত করে নানান অভিযোগ তুলে ধরেন তিনি।

প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ অভিযোগ করে বলেন, ‘কর্মীদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রে না যেতে এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এভাবে চলতে থাকলে ভোটের পরিবেশ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আমি সন্দিহান।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদকে সমর্থন জানায় জাতীয় পার্টির (রওশন এরশাদপন্থি) নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বতন্ত্র সাত এমপির শেষ ঠিকানা কোথায়
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের