মাগুরায় ১৩১ বছরের প্রাচীন মেলা শুরু

মাগুরা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ১৩:১৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৩:১৪

হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ে শুরু হয়েছে মাগুরার প্রাচীনতম গ্রামীণ বড়রিয়ার মেলা। শুক্রবার (১২ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলা চলবে রবিবার পর্যন্ত।

ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের মাধ্যমে মহম্মদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বড়রিয়ায় শুরু হয় এ মেলা। মেলায় দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদেরকে আসতে দেখা যায়। স্থানীয় মানুষের আত্মীয়-স্বজনও মেলা উপলক্ষে গ্রামে এসেছেন। 

মেলায়, নিত্য ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে মিষ্টির দোকান, খেলনার দোকান, মাছ, খাবার, আসবাব, পোশাক, আচারসহ নানা ধরনের স্টল দেখতে পাওয়া যায়।

মিষ্টি বিক্রেতা নূর আলী জানান, তিনি মানিকগঞ্জ থেকে এসেছেন।  প্রতি বছর তিনি মেলায় দোকান করেন।

খেলনার দোকানদার মতিন জানান, তিনি নড়াইল থেকে এসেছেন।  প্রতিবছর আসেন এ মেলায়।

মেলা উপলক্ষে বড়রিয়ায় বসে জামাই মেলা। গ্রামের বাড়িতে বাড়িতে জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মেলায় ওঠে বড় বড় মাছ।

তবে তিন দিনব্যাপী মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড়। এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল ১২টি ঘোড়া অংশ নেয়। 

মেলা পরিদর্শন শেষে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বলেন, বড়রিয়া মেলা এ অঞ্চলের প্রাচীনতম। হাজার হাজার মানুষের উপস্থিতি যেন নিরাপদ হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি।

/এফআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের