চাকরি পাওয়ার ২ দিন পর ছুরিকাঘাতে শ্রমিক নিহত

যশোর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৪, ১১:৫০আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৫০

যশোরের ঝিকরগাছায় তৌফিক হোসেন (২৭) নামে এক শ্রমিক খুন হয়েছেন। অজ্ঞাতরা তাকে ছুরিকাঘাতে জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (২০ জানুয়ারি) শনিবার সকাল আটটার দিকে ঝিকরগাছা উপজেলার জামতলা এলাকায় ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। নিহত তৌফিক হোসেন ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকার শাহাদাত হোসেনের ছেলে।

নিহতের মা রেহানা খাতুন জানান, তার ছেলে তৌফিক আফিলের ফার্মে (ব্রয়লার ফার্ম-২) কাজ করে। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে কর্মস্থলে যায়। কাটাখাল মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শারীরিক অবস্থা অবনতি হলে ডাক্তার তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, হাসপাতালে আনার আগেই তৌফিকের মৃত্যু হয়েছে। 

জানতে চাইলে আফিল গ্রুপের অন্যতম পরিচালক মুছা মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেটি খুব পরিশ্রমী ও সৎ। তাকে দুই দিন আগে আফিল ব্রয়লার-২ ফার্মে পোস্টিং দেওয়া হয়েছে। খোঁজ খবর নিতে লোক পাঠিয়েছি, কে বা কারা এ কাজ করেছে জানতে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, আসামি গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের