‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সেবা পেতে স্মার্টকার্ডের প্রয়োজন আছে’

খুলনা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, ‘নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। স্মার্টকার্ডে নাগরিকদের ডিজিটাল তথ্য সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে নাগরিক সম্পর্কে সব তথ্য জানা যাবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সেবার ক্ষেত্রে স্মার্টকার্ডের প্রয়োজন আছে।’ 

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্টকার্ড উল্লেখযোগ্য ভূমিকা রাখবে জানিয়ে আহসান হাবিব বলেন, ‘ব্যক্তির চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ১০ আঙুলের ছাপ দিয়ে তৈরি হয় স্মার্টকার্ড। প্রথম পর্যায়ে ইতালি, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও আবুধাবি থাকা বাংলাদেশি প্রবাসীদের স্মার্টকার্ড দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও ১১টি দেশে থাকা প্রবাসীদের দেওয়া হবে। একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন করে আলাদা স্মার্টকার্ড তৈরি করা হবে।’

রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। 

/এএম/
সম্পর্কিত
পাহাড়ের বাঙালিদের কোটায় অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি
দেশে ক্ষুদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক বৈষম্য অনেক কমে এসেছে: ভূমিমন্ত্রী
কেউ সমালোচনা করলেই ভীত হতে হবে, বিশ্বাস করি না: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক