হরিণাকুন্ডুতে তিন অপহরণকারী আটক, ব্যবসায়ী উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৬, ১৮:০৯আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৮:৩৯

অস্ত্র ও গুলিসহ তিন অপহরণকারী ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর বাজার থেকে অস্ত্র ও গুলিসহ তিন অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সেসময় সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার নওপাড়া গ্রামের ফিরোজুর রহমান সলেমান (৩৮), ভাদালিয়া গ্রামের সেলিম উদ্দিন (৩২), স্বস্তিপুর গ্রামের সাইদুল ইসলাম (৩১)।
উদ্ধার হওয়া ব্যবসায়ী সাইফুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের খাদেম আলীর ছেলে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার সকালে ভুষিমাল ব্যবসায়ী সাইফুল ইসলামকে হরিণাকুন্ডু শহর থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছিলেন অপহরণকারীরা। পথিমধ্যে তার চিৎকার শুনে রঘুনাথপুর বাজারের লোকজন মাইক্রোবাসটি আটক করেন। সেখান থেকে লোকজন অপহরণকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম