ঘুরতে গিয়ে পথ হারিয়ে ৯৯৯ নম্বরে ফোন, ৩১ পর্যটক উদ্ধার

মোংলা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৪

সুন্দরবনের করমজলে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলা ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে করমজল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে দুপুর থেকে পথ হারিয়ে তিন ঘণ্টা ধরে সুন্দরবনের অভ্যন্তরে ঘুরেছেন ওসব পর্যটক। তারা চিতলমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

পুলিশ জানায়, সোমবার সকাল ১০টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ঘুরতে যান এসব পর্যটক। এরপর করমজল পর্যটন কেন্দ্রের গণ্ডি পেরিয়ে বনের গহীনের পথ ধরে চলতে থাকেন। চলতে চলতে দুই কিলোমিটার ভেতরে গিয়ে দিক হারিয়ে ফেলেন। বিকাল ৩টার দিকে ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘বনে ঢোকার পরই ওসব পর্যটক পথ হারিয়ে ফেলে। এর মধ্যে ফেরদৌস নামের এক শিক্ষার্থী মোবাইল থেকে ৯৯৯ নম্বরে ফোন দেয়। সেখান থেকে তারা সরাসরি মোংলা থানায় কথা বলিয়ে দেয়। পরে প্রযুক্তির সহায়তায় বিকাল ৫টার দিকে তাদের উদ্ধার করা হয়। সন্ধ্যায় তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

উদ্ধার শিক্ষার্থী মো. ফেরদৌস বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি যে পথ হারিয়ে ফেলেছি। দুই ঘণ্টা পর বুঝলাম আমরা পথ হারিয়েছি। তারপরও এক ঘণ্টা পথ খুঁজেছি। কোনও উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করি। ফোন করার পর মোংলা থানা পুলিশ আমাদের উদ্ধার করে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।’

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের