ঘুম পাড়ানোর কথা বলে শিশুকে হত্যা, বাবা ও সৎমা আটক

নড়াইল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৭

নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন বছরের শিশুসন্তান নুসরাত জাহানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও সৎমায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর বাবা সজীব কাজি (৩৫) ও সৎমা জুবায়দা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আড়াই বছর আগে শিশু নুসরাত জাহানের মা রুপা বেগমের সঙ্গে তার বাবার ছাড়াছাড়ি হয়। এরপর থেকে নুসরাত ও তার ভাই সৎমা জুবায়দা বেগম ও বাবার কাছে থাকতো। ওই দুই শিশুকে সৎমা প্রায়ই মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার নুসরাতকে ঘুম পাড়ানোর কথা বলে ঘরে নিয়ে যায় জুবায়দা বেগম। পরে বাড়ির অন্য সদস্যরা শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর বাবা ও সৎমাকে পুলিশ আটক করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনের জন্য ওই শিশুর বাবা ও সৎমাকে আটক করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী