কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত

যশোর প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪, ২০:৪২আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২০:৪২

যশোরের মণিরামপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আরও ৯টি ককটেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

আহত দুই শিশু হচ্ছে- মণিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামের আসলাম হোসেনের ছেলে আরজু (১০) ও রাকিবুল ইসলাম বাবলুর ছেলে মাইমুন মেহেদী (৪)।

মণিরামপুর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, আরজু ও মেহেদী নামে দুই শিশু ফতোয়াবাদ গ্রামের ওহিদুল ইসলামের টিন ও টালির একটি পরিত্যক্ত ঘরের পাশে খেলা করছিল। সেখানে জ্বালানি হিসেবে মেহগনি গাছের শুকনা পাতা রাখা ছিল। ওই দুই শিশু লাল স্কচটেপে মোড়ানো বলের মতো বস্তু (ককটেল) দেখতে পায়। এরপর সেটিকে বল মনে করে খেলতে গেলে তা বিস্ফোরিত হয়ে আরজুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় ও মেহেদীর নাভি থেকে চোখ পর্যন্ত ক্ষত-বিক্ষত হয়। স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় সেখান থেকে আরও ৯টি ককটেল উদ্ধার করা হয়। কে বা কারা ওই স্থানে ককটেল রেখেছে তা শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
১২ ককটেলসহ এক ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী