কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৯:৪৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২১:৪৯

কুমিল্লা নগরীতে ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। কুমিল্লা নগরীর সাত নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফা বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার কয়েকটি ফুটেজ এ প্রতিনিধির হাতে এসেছে।

ফুটেজে দেখা যায়, শটগান, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে মহড়া দিচ্ছে একদল দুর্বৃত্ত। তারা ফাঁকা গুলি ছুড়ছে এবং দেশীয় অস্ত্র নিয়ে কাউন্সিলর অফিসের সামনে মহড়া দিচ্ছে। এ সময় তাদের কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ আসছে দেখে পালিয়ে যায় অস্ত্রধারীরা।

সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে আচমকা একদল অস্ত্রধারী এসে আমার কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এ সময় তারা আমার বাড়ির গ্লাস ভেঙে দেয়। হঠাৎ কী কারণে হামলা চালিয়েছে জানি না। তবে ধারণা করছি, আতঙ্ক ছড়ানোর জন্যই এ কাজ করেছে। আমি তখন বাইরে ছিলাম। পরে পুলিশকে খবর দিলে তারা পালিয়ে যায়। আমার এলাকায় এখনও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘ওই কাউন্সিলরের সঙ্গে স্থানীয় কিছু লোকের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি