খুলনার হাসপাতালে সর্বোচ্চ রোগ নির্ণয়ের মেশিন স্থাপন

খুলনা প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ১২:১১আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২:১১

প্রায় এক কোটি টাকা ব্যয়ে খুলনা শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে সর্বোচ্চ রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তির মেশিন জিন এক্সপার্ট ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। রবিবার (১০ মার্চ) হাসপাতালের সম্মেলন কক্ষে এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. মনজুরুল মুরশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, জিন এক্সপার্ট হলো ১৬ মডিউল বিশিষ্ট সর্বোচ্চ রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তির মেশিন। এর সঠিক ব্যবহার করতে হবে। শুধু শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পক্ষে এই মেশিন রান করানো সম্ভব নয়। পার্শ্ববর্তী উপজেলা-জেলা বিভিন্ন মেডিক্যাল হাসপাতাল যেমন সিটি মেডিক্যাল, গাজী মেডিক্যাল, আদ্‌দ্বীন মেডিক্যাল হাসপাতালের স্যাম্পল সংগ্রহ করে এই মেশিন রান করানো যেতে পারে।

তিনি আরও বলেন, দেশে এখন চার শতাধিকের ওপর জিন এক্সপার্ট ল্যাবরেটরি রয়েছে। এই ল্যাবরেটরি থেকে ২৭টি রোগের নমুনা পরীক্ষা করা হয়। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে।

হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল আজাদ, বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. শাহ মেহেদী বিন জহুর, পিকেএস’র মনিটরিং অফিসার সৈয়দ ফেরদৌসুল কবীর, মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার কামাল, প্রোগ্রাম অর্গানাইজার আনিসুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। জিন এক্সপার্ট ল্যাবরেটরির ওপর ধারণাপত্র উপস্থাপন করেন মো. মামুন হাসান।

শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আয়োজনে পিকেএস ও ব্র্যাকের সহযোগিতায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী