চুকনগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

খুলনা প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ১৪:০০আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৪:১২

খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগর মোড়ে কোল্ড স্টোরেজের সামনে রবিবার সকাল নয়টার দিকে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। তার নাম কারিমুল (১২)। এ ঘটনায় বাসের ৮ যাত্রী আহত হয়েছে।

সড়ক দুর্ঘটনা

ডুমুরিয়া থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, সকালে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাস (সাতক্ষীরা জ ১১ ০০৩৬) চুকনগর মোড় অতিক্রম করছিল। এ সময় বিপরীতমুখী ইঞ্জিন চালিত একটি ভ্যান বাসটির সামনে চলে আসে। এ অবস্থায় চালক বাসটি রাস্তার পাশে নেওয়ার চেষ্টা করলেও ভ্যানে আঘাত লাগে। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় বাসের আঘাতে ভ্যানে থাকা শিশু কারিমুল ঘটনাস্থলেই নিহত হয়। সে স্থানীয় চাকুন্দিয়া মাদ্রাসার ছাত্র। তার বাবার নাম শাহাবুদ্দিন। খাদে পড়ার কারণে ঝাঁকিতে আঘাত পেয়ে বাসটির ৬/৮ জন যাত্রী সামান্য আহত হয়েছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম