বাজার থেকে নিম্নমানের সেমাই কিনে কারখানায় নিয়ে বনফুলের প্যাকেটে ঢুকিয়ে বিক্রি

মেহেরপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ১৮:১১আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৮:১১

নকল প্যাকেটজাত করার অপরাধে মেহেরপুরে মা এন্টারপ্রাইজ নামের সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানটি খোলা বাজার থেকে নিন্মমানের সেমাই কিনে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বনফুল নামের প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছে।

সদর উপজেলার গোভিপুর গ্রামে মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় আটক সেমাই মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোভিপুর গ্রামে মা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেমাই বনফুল কোম্পানির প্যাকেটজাত করা অবস্থায় পাওয়া যায়। বনফুল প্যাকেটজাত করার বৈধ কাগজপত্র ও বিএসটিআই কোনও অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিক মাসুম পারভেজকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানাসহ সেমাইগুলো জব্দ করা হয়। পরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সেমাইগুলো বিতরণ করা হয়।

এ সময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, এর আগেও নকল পণ্য তৈরির অভিযোগে তিনবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানাসহ সিলগালা করে দেয় এই প্রতিষ্ঠানটিকে। পরে আবারও প্রতিষ্ঠানের মালিক মাসুম পারভেজ নকল সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে বাজারে বিক্রি শুরু করেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান