চার দিন ধরে সাগরে ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার

মোংলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৪, ২২:৩৭আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৬:৩৫

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধার জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। তারা হলেন মাঝি মাসুম মৌলভী, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, হানিফা, আমিন, মেহেদী, মোশারফ, রুস্তম খলিফা, মেহেদী হাসান, শাহজাহান, অলিউল ইসলাম, জালাল।

লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে বলেন, ‘গত ১৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে এফবি হানিফ মুন্সি নামক একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরে রওনা হয়। পরে ১৯ মার্চ তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন এসব জেলেরা। এরপর ওই বোটের মাঝি মাসুম মৌলভি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সাহায্য চান। সমুদ্রে ভাসতে থাকা মাসুম মৌলভির মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দুবলা এবং কচিখালী স্টেশনের সদস্যরা তাদের উদ্ধার করেন।’

উদ্ধার ১২ জেলেকে খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় বলেও জানান তিনি। রবিবার (২৪ মার্চ) তাদের নিজ বাড়িতে পাঠানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের