কালীগঞ্জ পৌর মেয়র ও এমপির পিএসসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৪, ১০:১০আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১০:১০

ঝিনাইদহের কালীগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নে টিপু সুলতানকে মারধরের ঘটনায় পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুরে কালীগঞ্জ থানায় হাজির হয়ে মামলাটি করেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট বোন রিজিয়া বেগম।

তুচ্ছ ঘটনায় মারধরের শিকার ভুক্তভোগী টিপু সুলতানের ডান পা ভেঙে গেছে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। আহত টিপু সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী কাম টাইপিস্ট পদে কর্মরত।

মামলার অন্য আসামিরা হলেন- পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, মেয়রের ছোট ভাই সোহান বাবু, মেয়রের ভাগ্নে সবুজ হোসেন, ইরফান রাজা রুকু, জাবেদ হোসেন জুয়েল, মুরাদ জোয়ারদার বাবলু, শিহাব হোসেন, সুমন হোসেন, সাগর হোসেন, কামরান হোসেন, জুয়েল হোসেন ও উজ্জল দাস। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০/১৫ জনকে।

মামলার এজাহারে বাদী রিজিয়া বেগম উল্লেখ করেছেন, গত ২৫ ডিসেম্বর তার স্বামী মারা যান। চাকরির সুবাদে তারা মোবারকগঞ্জ সুগার মিলের কলোনিতে থাকেন। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় তার বড় ছেলে টিপু মায়ের সঙ্গে দেখা করতে বাড়িতে আসে। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষ করে কালীগঞ্জ শহরের চায়না বেডিং অ্যান্ড কটন শপে পাপস কিনতে যায়। সামনে জায়গা না থাকায় রাস্তার এক পাশে মোটরসাইকেল রেখে দোকানে ঢোকে।

এ সময় পৌরসভার মেয়র আশরাফুল আলম ঘটনাস্থলে গিয়ে এই মোটরসাইকেল কার জানতে চান। তার বড় ছেলে দোকান থেকে বেরিয়ে এসে বলে আমার। এ সময় মেয়র অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তখন তার ছেলে গালিগালাজের প্রতিবাদ করে। তখনই মেয়র আশরাফুল আলম ও তার সঙ্গে থাকা ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল হোসেন মারধর শুরু করেন। পরে সেখানে মেয়রের ভাই-ভাগ্নেসহ উক্ত আসামিরা মারধর করেন। তিনি এ ঘটনার শাস্তি দাবি করেন।

এ বিষয়ে জানতে পৌর মেয়র আশরাফুল আলমের মোবাইল নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, এ ঘটনায় রিজিয়া বেগম নামে এক নারী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- বাবু, শিহাব, কামরান। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের