বিএসএফের গুলিতে আহত ২ বাংলাদেশিকে আটক করে চিকিৎসা দিচ্ছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ০৯:০০আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:০০

যশোরের শার্শার বেনাপোলের পোর্ট থানার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ রাবার বুলেট ছোড়ে।

এতে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের দ্বীন ইসলাম ছেলে বাবু মিয়া (৩২) ও একই গ্রামের বরকত আলীর ছেলে ডালিম হোসেন (৩২) বিএসএফের গুলিবিদ্ধ হন। আহতদের সীমান্ত থেকে উদ্ধার করে বিজিবি তাদের হেফাজতে নিয়ে চিকিৎসা দিচ্ছেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশি দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে ফেনসিডিল আনার জন্য যায়। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তের ১৭/৭ এস এর ১৮২ আর পিলারের কাছে ২৫ গজ ভারতের অভ্যন্তরে তাদের ওপর গুলি বর্ষণ করে। এতে এই দুই জনের পা ও চোখ ক্ষতবিক্ষত হয়।

তিনি আরও জানান, সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে এনে অবৈধ অনুপ্রবেশ আইনে আটক দেখিয়ে হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে থানায় সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের