রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতদের হামলা, আটক ১১

বাগেরহাট প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪, ২০:৩২আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২০:৩২

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাত দলের হামলার ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি দেশীয় একনালা বন্দুক উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাসেলুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বুধবার রাতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের ম্যাটারিয়াল ইয়ার্ডয়ের ৩ নম্বর টাওয়ারের পাশ থেকে ৫০-৬০ সদস্যের একটি দল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা চোরদের ধাওয়া করেন। এ সময় চক্রের সদস্যরা আনসারদের ওপর হামলা করলে নিরাপত্তার স্বার্থে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন চক্রের সদস্যরা পালিয়ে যায়। চক্রটির হামলায় সেন্ট্রি সিকিউরিটি সুপারভাইজার আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মণ্ডল ও আনসার সদস্য কামাল পাশা আহত হন। আহতদের বিদ্যুৎকেন্দ্রের নিরাময় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা থেকে ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ডাকাতির ঘটনা নয়। চক্রের সদস্যরা মূলত বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মালামাল চুরি করতে এসেছিল। ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত আছে। ঘটনার পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’ 

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ৫০-৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায়। নিরাপত্তাকর্মীদের চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে ডাকাতরা তাদের ওপরও হামলা চালায়। এর মধ্যে আরও কয়েকজন আনসার সদস্য চলে এলে পালিয়ে যায় তারা। তাদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ জন আহত হন। তাদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিন জন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী