পাঁচ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর

বেনাপোল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২১:১০আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১:১০

পবিত্র ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর পাঁচ দিন বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্ট-যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সোমবার (০৮ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস। তিনি বলেন, ‘পাঁচ দিনের ছুটির মধ্যে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এ সময়ে একটু বেশি ভিড় থাকে যাত্রীদের। সেজন্য ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে রাখা হয়েছে।’

বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় এই বন্দর দিয়ে। তবে পাঁচ দিনের ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোলে পণ্যবাহী ট্রাক জট বাড়বে।

বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ‘মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল থেকে বন্ধ হয়ে যাবে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রফতানি। দীর্ঘ পাঁচ দিনের বন্ধের কারণে বেনাপোল-পেট্রাপোলে পণ্যবাহী ট্রাক জট বাড়বে।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, ‘এবার ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ ধরে ১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দুই দিন ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি ও ১৪ এপ্রিল নববর্ষের ছুটি। তবে আগামী ১৫ এপ্রিল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। ছুটির মধ্যে বন্দরে যাতে কোনও ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে-রাতে বন্দর এলাকায় টহল দেবেন।’

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত বলেন, ‘ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনও ধরনের অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ নজরদারি থাকবে।’

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম