যশোর কারাগারে বন্দিদের থাকছে পোলাও-খাসির মাংস

তৌহিদ জামান, যশোর
১০ এপ্রিল ২০২৪, ২২:৩৮আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ২২:৩৮

ঈদের নামাজ, বিশেষ খাবার ও আনন্দ-বিনোদনের মধ্য দিয়ে ঈদ উদযাপন করবেন যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দিরা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকালে কারাবন্দিরা খাবেন ফিরনি আর মুড়ি। দুপুরের আয়োজনে থাকছে রুই মাছ, আলুরদম আর সাদা ভাত। রাতের খাবারে থাকছে পোলাও, গরু ও খাসির মাংস, সালাদ, মিষ্টি অথবা কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি।

বুধবার (১০ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শরিফুল আলম। তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।’ 

কারা কর্তৃপক্ষ জানায়, যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি সংখ্যা এক হাজার ৫৯০ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ৫০৯ এবং নারী ৮১ জন। এবার ঈদ উপলক্ষে কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ১০০ পুরুষকে লুঙ্গি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক নারীকে শাড়ি ও থ্রি-পিস এবং প্রসাধনী সামগ্রী দেওয়া হয়েছে।

জেল সুপার মো. শরিফুল আলম বলেন, ‘এবার বাইরে থেকে কোনও সংস্থা বন্দিদের জন্য ঈদের নতুন পোশাক দেয়নি। সাধারণত ঈদের আগেরদিন রাতে বন্দিরা কারাগারের ভেতরে লাল-নীল-সবুজ কাগজ দিয়ে ঈদের নামাজের জন্য জায়গা সাজান। এবারও সাজিয়েছেন। কারাগারে ঈদ জামাতে ইমামতি করার জন্য বাইরের থেকে ইমাম আসেন। এবারও আসবেন। সে ব্যবস্থা করা হয়েছে।’

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, বন্দিদের মধ্যে কয়েদি পুরুষ ৫০৮ ও নারী ৪৮ জন। হাজতি পুরুষ ৮৪২ ও নারী ৩৩ জন। বিদেশি নাগরিক (ভারত) রয়েছেন পুরুষ ৩৭ এবং নারী দুজন। এছাড়া ফাঁসির আসামি রয়েছেন ১২২ জন পুরুষ এবং আট জন নারী। তবে কারা কর্তৃপক্ষের অনুমতি না থাকায় কোনও বন্দির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

/এএম/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী