মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে বিএনপির ভোট বর্জন: দুদু

যশোর প্রতিনিধি
১৮ মে ২০২৪, ১৮:০০আপডেট : ১৮ মে ২০২৪, ১৮:০০

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। যে কারণে ভোটকেন্দ্রে ভোটার পাওয়া যায় না। আর এজন্যই নির্বাচন কমিশনার বলেন এক শতাংশ ভোট গ্রহণযোগ্য।’

শনিবার (১৮ মে) বেলা ১১টায় যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘বর্তমান সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন এ দেশের নির্বাচনব্যবস্থা, রাজনীতি, মানুষের দাবি একেবারে পদানত, ধ্বংস করে দিয়েছে। এদের মধ্যে ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনা, শহিদদের প্রতি সম্মান থাকলে সকল দলকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নিত।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলেই স্বাধীনতার যে লক্ষ্য তা প্রতিষ্ঠা করা সম্ভব।’

সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপির কোনও পর্যায়ের নেতাকর্মী উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে কেউ নির্বাচনি কাজে অংশ নিলে দলের প্রাথমিক সদস্যপদ থাকবে না।’

পরে বিএনপি নেতাকর্মীরা যশোর শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় সকলকে তারা উপজেলা পরিষদ নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বান জানান।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি