বাঘারপাড়া ও অভয়নগরে চেয়ারম্যান হলেন বিপুল ফারাজী ও সরদার অলিয়ার

যশোর প্রতিনিধি
৩০ মে ২০২৪, ১৯:৪৪আপডেট : ৩০ মে ২০২৪, ১৯:৪৪

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের দুটি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। একটি হলো বাঘারপাড়া উপজেলা অপরটি অভয়নগর। নির্বাচনে যথাক্রমে আওয়ামী লীগ নেতা এফ এম আশরাফুল কবির বিপুল ফারাজী ও সরদার অলিয়ার রহমান বিজয়ী হয়েছেন।

বাঘারপাড়া

বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম আশরাফুল কবির বিপুল ফারাজী। তিনি পেয়েছেন ৫২ হাজার ১৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের বড় ছেলে রাজীব কুমার রায় ঘোড়া প্রতীকে পান ২০ হাজার ৮১৪ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ ফল ঘোষণা করেন।

অভয়নগর

অভয়নগর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরদার অলিয়ার রহমান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৭১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের শ্রমিক লীগ নেতা রবিন অধিকারী ব্যাচা পেয়েছেন ৪৮ হাজার ২১২ ভোট। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান মাইকে এই ফল ঘোষণা দেন।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের