মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি
০৭ জুন ২০২৪, ১০:২৯আপডেট : ০৭ জুন ২০২৪, ১০:২৯

যশোরে আলী হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) গভীর রাতে যশোরের নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন বাহাদুরপুর এলাকার রহমতের ছেলে।

নিহতের বাবা রহমত আলী জানান, রাতে তার ছেলে বাড়ির বাইরে ছিল। তিনি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আশপাশের লোকজন এসে তাকে ঘুম থেকে জাগায়। তাদের কাছ থেকে জানতে পারেন, ছেলেকে কারা যেন গুলি করেছে।

তিনি বলেন, ‘আমি জানতে পারি তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে কয়েকজন এসে আমার ছেলের মাথায় গুলি করে পালিয়ে যায়।’ তার দাবি, উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনায় আলী হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমর্থক ছিল। নির্বাচন ঘিরে একই এলাকার ঘোড়া প্রতীকের সমর্থকদের সঙ্গে তার বিরোধ চলছিল।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, আলী হোসেনের বিরুদ্ধে মাদক, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন লোকের সঙ্গে তার শত্রুতা রয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে একেক সময় একেক চেয়ারম্যান প্রার্থীর হয়ে সে কাজ করেছে।

এ বিষয়ে জানতে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাককে কয়েক দফা ফোন দেয়া হলেও তারা রিসিভ করেননি।

তবে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান সাংবাদিকদের বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমাসংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্বাচনি কোনও বিষয় আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। আসামিদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম