অবশেষে বদলি হলেন সাতক্ষীরা পৌরসভার সেই সিইও

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ জুন ২০২৪, ০১:১৩আপডেট : ১৫ জুন ২০২৪, ০১:১৩

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে নির্যাতন করা সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী (সিইও) নাজিম উদ্দিনকে ভোলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) তাকে ভোলা পৌরসভায় বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

প্রসঙ্গত, ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী আদালত বসিয়ে জেল-জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক বহন ও সেবন, নিয়ম বহির্ভূতভাবে ছুটি কাটানোসহ একাধিক অভিযোগ রয়েছে এই নাজিম উদ্দিনের বিরুদ্ধে।

এসব অভিযোগ পৌর মেয়র তাশকিন আহমেদ চিশতি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান। পাশাপাশি অনুলিপি পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এ ছাড়া নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ নাজিম উদ্দিনের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেয়।

এদিকে সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন কর্তৃক কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলা ও সর্বশেষ সাতক্ষীরার এক স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ বিভিন্নস্থানে নিরীহ মানুষকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাংবাদিক সমাজের ব্যানারে গত ৪ জুন দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ