মোংলায় টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীন সাড়ে ৫ ঘণ্টা

মোংলা প্রতিনিধি
১৯ জুন ২০২৪, ২১:০০আপডেট : ১৯ জুন ২০২৪, ২১:১১

বাগেরহাটের মোংলায় আকস্মিক টর্নেডোর আঘাতে উড়ে গেছে বসতঘর, পড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। ভেঙে তছনছ হয়েছে গাছপালা। টর্নেডো আঘাত হানার পর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল মোংলা।

বুধবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে আকস্মিক টর্নেডোর আঘাতে পৌর শহরতলির মাকড়ঢোন এলাকার হাজিপাড়ার রাজ্জাক খানের বসতঘরটি উড়ে যায়। এ সময় পুরো ঘরটি উড়ে পার্শ্ববর্তী মুজিবরের বাড়িতে গিয়ে উপুড় হয়ে পড়ে। এতে ঘরের সকল মালামাল তছনছসহ বৃষ্টিতে ভিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরিবারটি এখন খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজছে। টর্নেডো চলাকালে ঘরটিতে লোকজন না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি পড়ে ও তার ছিঁড়ে বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পুরো মোংলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিকালের দিকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়।

খোলা আকাশের নিচে পরিবারটি

জানা গেছে, ঝড় কমলেও বৃষ্টিপাত অব্যাহত ছিল বিকাল সাড়ে ৬টা পর্যন্ত। এ সময় একধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজ করে সাগর ও সুন্দরবন উপকূলীয় মোংলায়।

ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ইউপিআইও) জাফর রানাকে ফোন করা হলেও তারা রিসিভ করেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
এখনও ক্ষতিপূরণের অপেক্ষায় ভুক্তভোগীরা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি