বাগেরহাটে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু, আহত ১

বাগেরহাট প্রতিনিধি
১৯ জুন ২০২৪, ২৩:৫২আপডেট : ২০ জুন ২০২৪, ১৫:৪৫

বাগেরহাটে পৃথক বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১ জন, মারা গেছে ১ টি মহিষ ও ৩টি গরু । বুধবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলা ডেমা ইউনিয়নের পিসি ডেমা ও হেদায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডেমা ইউনিয়নের পিসি ডেমা গ্রামের আমিন হকের ছেলে মোঃ শরিফুল হক (২০) ও হেদায়েতপুর গ্রামের কাওছার হোসেনের ছেলে শেখ সেলিম (৩৫)।

স্থানীয়রা জানান, শরিফুল ইসলাম পঞ্চমালা মাঠে গরু চড়াতে ছিলেন। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পিসি ডেমা গ্রামের লিয়াকত হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদার (২৮) আহত হয়। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। এই সময় তিনটি গরু ও একটি মহিষ মারা যায়। অপর দিকে হেদায়েতপুর মাঠে গরু আসতে গিয়ে মৃত্যু হয় শখ সেলিমের।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রাঘাতে শরিফুল হক ও সেলিম শেখ নামের দুইজনের মৃত্যু হয়েছে এবং উজ্জল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছন। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করেছে।

/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম