ভারত সরকারের জন্য বাসে করে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার

বেনাপোল প্রতিনিধি
০৪ জুলাই ২০২৪, ১৪:১২আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৬:৩৬

ভারত সরকারের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহারের ৩০০ কেজি (১৫ কার্টুন) আম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাংলাদেশ থেকে ভারতগামী আন্তর্জাতিক বাস সার্ভিস শ্যামলী পরিবহন এবং গ্রিন লাইন পরিবহনের মাধ্যমে কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইনের কাছে এই আম পাঠানো হয়েছে।

সেখান থেকে আমগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইন গ্রহণ করে ভারত সরকারের কাছে হস্তান্তর করবেন।

বেনাপোলের আইসিপি ক্যাম্পের বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, আজ সকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিসেবা শ্যামলী পরিবহন এবং গ্রিন লাইন পরিবহনের মাধ্যমে ১৫টি কার্টুনে (৩০০ কেজি) আম ভারত সরকারকে উপহারস্বরূপ প্রদানের জন্য কলকাতায় পাঠানো হয়েছে। সেখান থেকে বাংলাদেশ দূতাবাস ভারত সরকারের কাছে এসব আম হস্তান্তর করবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের