আসামি ছিনতাইয়ের অভিযোগে কৃষক লীগ নেত্রীসহ ১৭ জন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, ১৩:১৪আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৩:৩১

খুলনায় পৃথক ঘটনায় হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টা মামলার ৩ আসামিকে গ্রেফতারে অভিযানে গেলে একজনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বাস্তুহারা কলোনিতে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হালিমা খাতুনের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।

জানা গেছে, পুলিশের ওপর হামলা চালিয়ে এ সময় পলাশ নামে মূল আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এরপর পুলিশ সেখানে ফোর্স বাড়িয়ে অভিযান চালায়। এ সময় পুলিশের কাজে বাধা এবং হামলার অভিযোগে কৃষক লীগ নেত্রী হালিমা খাতুনসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে বাস্তুহারা কলোনিতে খুলনা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবকে হত্যাচেষ্টা ও এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। রাতেই গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, মামলার ২-৩ জন আসামি বাস্তুহারা কলোনিতে কৃষক লীগ নেত্রী হালিমার বাসায় অবস্থান করছেন। এরপর পুলিশ দ্রুত সেখানে গিয়ে অভিযান চালিয়ে পলাশ, মিনার ও আবু সাইদ নামে ৩ জনকে গ্রেফতার করে। এরপর হালিমার নির্দেশে তার একটি বাহিনী পুলিশের ওপর হামলা চালিয়ে পলাশকে ছিনিয়ে নেয়। এ অবস্থায় পুলিশের ওপর হামলা চলতে থাকে। তখন সেখানে মহিলা পুলিশসহ আরও ফোর্স বাড়ানো হয়। এরপর রাত দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে হালিমাসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়।’

ওসি আরও জানান, গ্রেফতাররা খালিশপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি