সীমান্তে বাড়তি সর্তকতা জারি, বাড়ানো হয়েছে বিজিবির সংখ্যা

বেনাপোল প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৪, ০৮:৫১আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৮:৫১

বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ রোধে যশোরের শার্শার বেনাপোলসহ ৪৯ বিজিবির আওতাধীন সব সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে যশোরের বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে বিজিবির সতর্কাবস্থা লক্ষ্য করা যায়।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, দুর্নীতিবাজ বা অসাধু ব্যক্তি সীমান্ত দিয়ে যেন ভারতে যেতে না পারে এবং ভারত থেকেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলসহ যশোরের সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি।

বিজিবি জানায়, যশোর ৪৯ বিজিবির আওতাধীন ভারতের সঙ্গে প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে যেকোনও সময় যে কেউ অনুপ্রবেশ করতে পারে। এ ছাড়া দেশে সরকার পতনের পর দুর্নীতিবাজরা এই সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে পারে। ভারত থেকে বাংলাদেশে যাতে কোনও অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে জন্য বিজিবি নজরদারি বাড়িয়েছে।

সরেজমিনে বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করে দেখা যায়, আগের চেয়ে সীমান্ত এলাকায় বিজিবি সংখ্যা বাড়ানো হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে বিজিবি সদস্যরা কঠোর অবস্থান রয়েছেন। সীমান্ত এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যশোরের সীমান্ত পথ ব্যবহার করে কেউ যাতে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে জন্য জন্য আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ