অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব দেবে তা পালনে প্রস্তুত আছি: বিমানবাহিনী প্রধান

যশোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৪, ১৬:৫৯আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৬:৫৯

যশোর বিমানবন্দর পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সরকারকে সহযোগিতা আইনের আওতায় বিমান বন্দরে পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে নিরাপত্তায় নিয়োজিতদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তিনি যশোর বিমানবন্দর পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও বেসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তায় দিচ্ছে বিমানবাহিনী। দেশের বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করছে বিমান সেনারা। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যশোর বিমান বন্দরের সব ফ্লাইট সময়মতো ওঠা-নামাসহ নিরাপদ পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দেবে তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে প্রস্তুত আছি।’

বিমানবাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে বাহিনীর সহকারী প্রধান (পরিকল্পনা), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমান বন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবীর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
ভোটের মাঠে সারা দেশে ৯ লাখ সদস্যের নিরাপত্তা বলয়
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী