আপনার পদত্যাগ আমরা কোনোভাবেই মেনে নেবো না, উপাচার্যকে শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ২১:৫০আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২২:১০

‘খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করছেন’ এমন খবর ছড়িয়ে পড়লে রবিবার (১৮ আগস্ট) বিকালে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সমবেত হয়ে তিনি যাতে পদত্যাগ না করেন- এ দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীদের নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা।

তারা এক পর্যায়ে উপাচার্যের কক্ষে প্রবেশ করে বলেন, ‘আমরা জানতে পেরেছি, আপনি আজ পদত্যাগ করতে যাচ্ছেন। আমরা আপনার পদত্যাগ চাই না। আমরা কেনোভাবেই আপনার পদত্যাগ মেনে নেবো না।’

দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা প্রশাসন ভবনে অবস্থান করে পদত্যাগ না করার জন্য স্লোগান দিতে থাকলে এক পর্যায়ে উপাচার্য প্রশাসন ভবনের নিচে নেমে প্রবেশদ্বারে উপস্থিত শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন।  

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, ‘আমাদের একটাই দাবি, আপনার পদত্যাগ কোনও অবস্থাতেই মেনে নেবো না। উপাচার্য স্যার বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেভাবে কাজ করছেন সেভাবে কাজ চালিয়ে যাবেন। তাতে যদি কোনও বাধা আসে আমরা তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। উপাচার্যের পদত্যাগ বিষয়ে যদি অভ্যন্তরীণ বা বাইরের কোনও চাপ থাকে তাও শিক্ষার্থীরা প্রতিহত করবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে। উপাচার্য যাতে পদত্যাগে বাধ্য না হন- এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য শুধু একা নন, এখানে একটি টিম কাজ করে। সে সঙ্গে আছেন উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বডির সদস্য, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাই কাজ করেন। তোমরা যে বিষয় নিয়ে আসছো, তা আমি ভেবে দেখবো এবং এ বিষয়ে আমি আমার টিমের সঙ্গে কথা বলে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বসবো।’

তিনি শিক্ষার্থীদের এই উপস্থিতি এবং তাদের বক্তব্য শুনে বলেন, ‘আমার শিক্ষকতা জীবনের এটি একটি বড় পাওয়া।’

পরে উপাচার্য তার দফতরে ফিরে যান এবং সেখানে উপস্থিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ শিক্ষকদের সঙ্গে বসেন।

/এফআর/
সম্পর্কিত
সড়কে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
খুবি উপকেন্দ্রে জবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পথপ্রাণীদের জন্মনিয়ন্ত্রণ ও টিকাদান কার্যক্রম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক