মাংকিপক্স ঠেকাতে মোংলা বন্দরে সতর্কতা

মোংলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ১৬:১৯আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৭:০৮

ভাইরাসজনিত রোগ ‘মাংকিপক্স’র (এমপক্স) ঝুঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই মধ্যে দেশের বিমানবন্দরগুলোতে যে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে, বন্দরের জন্য সে ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন শাহিন রহমান এই তথ্য নিশ্চিত করে সোমবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে এই বন্দরে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পোর্ট হেলথকে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের। একইসঙ্গে বন্দরে জরুরি আইসোলিউসিনের ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

এদিকে মাংকিপক্স ঝুঁকি এড়াতে বন্দর কর্তৃপক্ষের গঠিত ছয় সদস্যের মেডিক্যাল টিমও এই রোগ নিয়ে উদ্বিগ্ন। মেডিক্যাল টিমের প্রধান পোর্ট হেলথের উপ-পরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পরই তারা কাজ শুরু করে দিয়েছেন। বন্দরে আসা বিদেশি নাবিকদের মাধ্যমে এই রোগ ছড়িয়ে যেতে না পারে সেজন্য তারা যাবতীয় কাজ করছেন।

তবে এই রোগ করোনার চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। একইসঙ্গে দেশের ১৯টি স্থলবন্দরে অধিক সতর্কতা জোরদার করতে হবে।

/এফআর/
সম্পর্কিত
ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে চীনের তৈরি মাংকিপক্স ভ্যাকসিন
কঙ্গোতে পৌঁছালো মাংকিপক্স ভ্যাকসিনের প্রথম ব্যাচ
দ্রুত বিবর্তিত হচ্ছে মাংকিপক্স, বিজ্ঞানীরা দিশেহারা
সর্বশেষ খবর
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ