কঙ্গোতে পৌঁছালো মাংকিপক্স ভ্যাকসিনের প্রথম ব্যাচ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭

অবশেষে মাংকিপক্স ভাইরাসের ভ্যাকসিন পেলো প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সেখানে ভ্যাকসিন ডোজের প্রথম ব্যাচ পৌঁছেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ আশা করছে, এই ভ্যাকসিন দেশে এর প্রাদুর্ভাব রোধে সাহায্য করবে। এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল জাতিসংঘ। ভারতীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল কঙ্গো থেকে প্রতিবেশী দেশগুলোতে এবং বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়েছে মাংকিপক্স। তবে আফ্রিকায় ভ্যাকসিনের অভাব কখনও কখনও মারাত্মক রোগের বিস্তার বন্ধের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

বিমানবন্দরে রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ রাজধানী কিনশাসায় বাভারিয়ান নর্ডিকের তৈরি এবং ইউরোপীয় ইউনিয়নের অনুদানে ডোজ বহনকারী একটি বিমান পৌঁছায়।

কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মুলাম্বা সাংবাদিকদের বলেছেন, সদ্য আসা নতুন এই ভ্যাকসিন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে এর কার্যকারিতা প্রমাণ করেছে। এবার কঙ্গোর প্রাপ্তবয়স্কদের শরীরে এটি প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা জানি কোন প্রদেশগুলো ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। বিশেষ করে ইকুয়েটার এবং দক্ষিণ কিভু…এখন কাজ হলো যত দ্রুত সম্ভব ভাইরাসটি রোধ করা।’

ইইউ হেলথ ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স অথরিটি (এইইআরএ) এর প্রধান লরেন্ট মুশেল বলেছেন, প্রথম চালানে ৯৯ হাজার ডোজ এবং শনিবার আরও একটি চালান মিলিয়ে মোট ২ লাখ ডোজ পাঠানো হবে।

রয়টার্সকে মুশেল বলেছেন, সামগ্রিকভাবে ইউরোপের লক্ষ্য, এই অঞ্চলের ব্যাপকভাবে প্রভাবিত এলাকায় ৫ লাখ ৬৬ হাজার ডোজ সরবরাহ করা। এসময় তিনি আরও বলেন, ‘কেসের সংখ্যার ওপর ভিত্তি করে পরবর্তী যে দেশে যোজ পাঠানো হবে তা হলো বুরুন্ডি। অবশ্য দেশটির চিকিৎসা সংস্থাকে অবশ্যই এটিকে অনুমোদন দিতে হবে।’

/এএকে/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন