২০১৪ সালের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক এসপির বিরুদ্ধে হত্যা মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
২২ আগস্ট ২০২৪, ২১:৫৮আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২১:৫৮

সাতক্ষীরার দেবহাটার আনারুল ইসলাম (৩২) নামের এক যুবককে হত্যার ঘটনায় এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি ৭ নম্বর আদালতে নিহতের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। 

মামলাটি আমলে নিয়ে দেবহাটা থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন বিচারক। মামলার বাদীপক্ষের আইনজীবী এ টি এম বাসারাতুল্লাহ আওরাঙ্গী বাবলা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামি হলেন- সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মনিরুজ্জামান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস, উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক, শেখ আলী আকবর, তপন কুমার সিংহ, ইউনুস আলী গাজী, তানভীর হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) এফ এম তারেক, মদন মোহন অধিকারী, কনস্টেবল দেবাশীষ অধিকারী, জাহাঙ্গীর হোসেন, গৌতম সাহা, আনোয়ার হোসেন, মো. আবদুল্লাহ, ইসমাইল হোসেন, মাহাফুজুল হক, আবু জাফর, শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম, ইব্রাহীম, শাহজাহান, এনামুল, আবুল হাসেম, হাদিসউদ্দিন, আবদুল মজিদ, দলিলউদ্দিন, নুর ইসলাম, শাহনেওয়াজ, মনজুরুল, মেহেদী, দেবহাটা গ্রামের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মুজিবর রহমান, মোমিন গাজী, সাংবাড়িয়া গ্রামের মজিবর রহমান, কামিনী বসু গ্রামের নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, মাহমুদুল হক, ঘোনাপাড়া মো. সামছুর রহমান, মনতেজ, মো. হাবিবুল্লাহ গাজী, মোস্তফা বিশ্বাস, মাহমুদ গাজী, রমজান গাজী, ছুটিপুর গ্রামের আব্দুর রশিদ, নওয়াপাড়া গ্রামের মনিরুজ্জামান এবাদুল গাজী, সিদ্দিক গাজী, মাঝের আটি গ্রামের আকবর আলী, নাজমুস শাহাদাত, জারিফুল ইসলাম, সাতক্ষীরা শহরের কামালনগর গ্রামের কামরুল ইসলাম, দেবহাটার কোমরপুর গ্রামের আবু মুসা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ জানুয়ারি দেবহাটার নাংলা গ্রামের আবদুল হান্নানের ছেলে আনারুল ইসলাম নিজস্ব মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় উল্লিখিত ব্যক্তিদের সহযোগিতায় পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আনারুলকে পুলিশ আটকের চেষ্টা করে। এ সময় দৌড় দিলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। এরপরও উল্লিখিত ব্যক্তিদের নির্দেশে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্যাতন করতে থাকেন। অথচ উল্টো মৃত আনারুলকে আসামি করে মামলা করা হয়। সে সময় রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন থাকায় মামলা করার সাহস পাননি বাদী। তবে শেখ হাসিনার পদত্যাগের পর পরিস্থিতি অনুকূলে আসায় ন্যায়বিচার পাওয়ার দাবিতে মামলা রুজু করেছেন বলে উল্লেখ করেন বাদী রবিউল ইসলাম।

এর আগে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মনিরুজ্জামানের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা সাতক্ষীরা সদর থানায় হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি