নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

নড়াইল প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৬

নড়াইলের নড়াগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নড়াগাতী থানায় ভুক্তভোগী সাংবাদিক জিহাদুল ইসলাম মামলাটি করেছেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। বাদী জিহাদুল ইসলাম নড়াগাতী থানার শুড়িগাতী এলাকার বাসিন্দা। তিনি দৈনিক সকালের সময় পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার পরপরই আসামিরা এলাকা থেকে পালিয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছিল। সেখানে এশিয়ান টিভির কালিয়া প্রতিনিধি আমানত ইসলাম, চ্যানেল এস-এর হাচিবুর রহমান, দৈনিক সকালের সময়ের জিহাদুল ইসলাম, দৈনিক খবরের শেখ ফসিয়ার রহমান, আঞ্চলিক ফুলতলা প্রতিদিনের রাসেল বিশ্বাস ও তাপস বিশ্বাস সংবাদ সংগ্রহে যান। অভিযানের সংবাদ সংগ্রহ করায় ক্ষিপ্ত হয়ে এলাকার আজম মোল্যা, মুজিবুর রহমান, আজিবর মোল্যা, হাসান কাজী, রাজীব হাওলাদারসহ অন্তত ৪০-৫০ জন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় গুরুতর আহত হন জিহাদুল, ফসিয়ার, হাচিবুর ও আমানত। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুরসহ ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় আসামিরা।

জিহাদুল ইসলাম বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। আমাদের মারধরের পাশাপাশি ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম