রক্ষা জাতীয় কমিটির জনযাত্রায় আনু মুহাম্মদ

চার কোটি মানুষের ক্ষতি করে বিদ্যুৎ কেন্দ্র হতে পারে না

বাগেরহাট প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১৬:২৫আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৬:৫৩

চার কোটি মানুষের ক্ষতি করে বিদ্যুৎ কেন্দ্র হতে পারে না উপকূলীয় এলাকার প্রায় চার কোটি মানুষের ক্ষতি করে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হতে পারে না বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। রবিবার দুপুরে বাগেরহাটে সংগঠনটির আয়োজিত জনযাত্রায় তিনি এ কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প আছে কিন্তু সুন্দরবনের কোনও বিকল্প নাই। সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে, বিদ্যুৎ প্রকল্প হলে অনেক লোকের কর্মসংস্থান হবে। কিন্তু এখানে বিদ্যুৎ কেন্দ্র হলে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের ক্ষতি হবে।

এদিন দুপুরে ২টার দিকে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালী মোড়ে মিছিল, সমাবেশ ও ঘোষণা পাঠের মধ্যে দিয়ে চারদিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন তিনি। এর আগে তারা গাড়িযোগে খুলনা থেকে বাগেরহাট শহরে পৌঁছে একটি মিছিল করে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য বিমল বিশ্বাস, গণসংহতি স্বমন্বয়ক জুনায়েদ সাকী, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিলানী শুভ, জেলা কমিটির আহ্বায়ক রনজিৎ চট্টোপাধ্যায়,ও সদস্য সচিব ফররুখ হাসান জুয়েলসহ প্রমুখ এ জনযাত্রায় অংশ নেয়।

এই কমিটির গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সমাবেশ ও মিছিল করে তাদের চারদিনের ‘জনযাত্রা’ কর্মসূচি শুরু করে।

জনযাত্রা দলটি সুন্দরবন অভিমূখে যাওয়ার পথে মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনার বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশ করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের