খালেদা জিয়ার নামে করা নড়াইলে আরেকটি মানহানির মামলা খারিজ

নড়াইল প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে করা নড়াইলে আরেকটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। মানহানির অভিযোগে ২০১৫ সালে মামলাটি করেছিলেন নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের ইউসুফ ফারুকীর ছেলে রায়হান ফারুকী।

বেগম খালেদা জিয়ার আইনজীবী জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন ধরে ধার্য দিনে আদালতে অনুপস্থিত থাকছেন। এ কারণে বিচারক ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারায় মামলা খারিজের আদেশ দিয়েছেন। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিল।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশ হয়। সেখানে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমান সম্পর্কে খালেদা জিয়া একটি মানহানিকর বক্তব্য দেন। সে বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মানহানির মামলা করেন রায়হান ফারুকী।

গত ২৯ আগস্ট নড়াইলে খালেদা জিয়ার নামে করা আরেকটি মানহানির মামলা খারিজ করা হয়। ওই মামলাও নড়াইল সদর আমলি আদালতে ছিল। বাদী দীর্ঘদিন হাজির না হওয়ায় সেটি খারিজ করে দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি