ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি নারী

বেনাপোল প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯

ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৯ নাগরিক বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর তাদের করে।

ফেরত আসারা কিশোরগঞ্জ, যশোর, খুলনা এবং নারায়গঞ্জ জেলার বাসিন্দা।

জানা যায়, অভাব অনটনের সংসারে আয় রোজগারের আশায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতের মুম্বাই যান তারা। পরে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে সেখানকার পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঞা বলেন, ‘ট্রাভেল পারমিটে ফেরত আসা ৯ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান  বলেন, ‘ফেরত আসাদের আমরা আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখবো। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা
কম্বোডিয়া থেকে ফিরে আসা নারীর মামলায় পাচার চক্রের হোতা গ্রেফতার
প্রেমের টানে দেশে একের পর এক বিদেশি: নেপথ্যে পাচারের ফাঁদ?
সর্বশেষ খবর
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার