সীমান্তে অস্ত্র কেনাবেচার খবরে বিজিবির অভিযান, পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১২

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল ও গুলি উদ্ধার করে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেসনোটের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী পিএসসি জানান, গোপন সংবাদে জানা যায়, অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া নামক স্থানে অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার ফরিদ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধার করা অস্ত্র ও তিন রাউন্ড গুলি বেনাপোল পোর্ট  থানায় মামলা দায়েরের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম