ড. ইউনূসকে পদ্মা সেতুর নিচে চুবানির হুমকি, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সাতক্ষীরা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ১৮:৫১আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:১৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে নদীতে ‘চুবানি’ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেতুর নিচে ‘টুস করে’ ফেলে হত্যার হুমকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) সাতক্ষীরা আমলি আদালত-২-এর বিচারক মো. সালাউদ্দীন মামলাটি আমলে না নিয়ে ২০৩ ধারা মোতাবেক খারিজ করে দেন।

এর আগে সোমবার ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটির আবেদন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম। আবেদনটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছিলেন বিচারক।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ১৮ মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর ওপর থেকে ‘টুস’ করে ফেলে দিতে হবে। একই সঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচ থেকে দুবার ‘চুবিয়ে’ তুলতে হবে। বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। আসামি শেখ হাসিনার উসকানিমূলক এ বক্তব্যের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ড. ইউনূস ও খালেদা জিয়া সম্পর্কে নানা বিষোদগার করেন। এতে সংক্ষুব্ধ হয়ে হত্যাচেষ্টার মামলার আবেদন করেন বাদী। 

সাতক্ষীরা আমলি আদালত-২-এর পেশকার রিজাউল ইসলাম বলেন, ‘বিচারক মামলাটি আমলে না নিয়ে ২০৩ ধারা মোতাবেক খারিজ করে দিয়েছেন।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী