ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ১৯:২৫আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৯:২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টুকে (৬০) গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) বিকালে দৌলতপুর থানায় এ মামলা করেন নিহতের ছেলে কাকন হোসেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে নিজ অফিস কক্ষে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত নঈম উদ্দীন সেন্টু ফিলিপনগর বাজারপাড়ার মৃত মুতালিব সরকারের ছেলে। সোমবার রাতে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ এলাকায় তাকে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন নঈম। পরে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। এরপর থেকে বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।

সোমবার বেলা ১১টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ঘটনার পর চেয়ারম্যানের লোকজন ইউনিয়ন পরিষদে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে র‍্যাব, বিজিবি ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনাসদস্যদের সহযোগিতায় বিকাল ৩টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন: ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি