কম দামে ভারতে ইলিশ রফতানি, পুরনো পরিপত্রের দোহাই দিচ্ছেন সংশ্লিষ্টরা

বেনাপোল প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ১৫:৫৬আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫:৫৬

সরকারি অনুমতির পর থেকে বেনাপোল বন্দর দিয়ে ৫ দিনে ৯১টি ট্রাকে করে ভারতে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ রফতানি হয়েছে। তবে দাম বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের বাজারের চেয়ে ভারতে কম মূল্যে রফতানি হচ্ছে ইলিশ।

গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ৬টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০টি ট্রাকে ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার ২৩টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতিকেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ ডলারে, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে।

বুধবার (২ অক্টোবর) বেনাপোল বাজারের মাছের আড়তে পাইকারিতে প্রতি এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৫০০-৬০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে। বেনাপোল বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা দিতে পারবেন। তবে আমি যেটা জানি সেটা হলো, ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে ১০ ডলারে প্রতিকেজির রফতানিমূল্য নির্ধারণ করা হয়েছে। এখনও সেই পরিপত্র অনুযায়ীই রফতানি হচ্ছে।’ তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

নাভারণ বাজার মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘স্থানীয় বাজারে যেখানে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০-৮০০ টাকায় বিক্রি হয়, সেখানে ভারতে ১০ ডলার বা ১ হাজার ১৮০ টাকা কেজিতে কীভাবে রফতানি হচ্ছে, তা বোধগম্য নয়।’ এ ছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ গতকাল দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি হয় বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১৫টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে ৫ দিনে ভারতে ইলিশ রফতানি হলো ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে তা থেকে সরে এসে দুই হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। আর ইলিশ রফতানির অনুমতি পেয়েছে ৪৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে দুই হাজার ৪০০ টন এবং আরেকটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রফতানি করবে।

/কেএইচটি/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম