বিশেষ অভিযানে সাবেক পৌর কাউন্সিলরসহ আ.লীগের ৭ জন আটক

মোংলা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১৪:৪১আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৪:৪১

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

তারা হলেন- মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শফিকুর রহমানের (সাদ্দাম শফি) ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ।

মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মারামারির মামলায় তাদের বৃহস্পতিবার ভোরে আটক করে যৌথবাহিনী। বাবুল হাওলাদার বাদী হয়ে তাদের নামে এই মামলা করেন। এ মামলায় তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী