অচিরেই মিডিয়া সংস্কার কমিশন গঠন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মাগুরা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৪, ০২:১৯আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০২:১৯

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এখনও মিডিয়া সংস্কার কমিশন গঠন করা হয়নি। তবে অচিরেই এটি গঠিত হবে। যেখানে ঢাকা থেকে শুরু করে মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে। কারণ অনেক কষ্ট করে মফস্বল সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সংবাদ সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেন। তাদের সম্মানিসহ নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় বক্তব্য তুলে ধরার জন্য মিডিয়া কমিশনে মফস্বলের সাংবাদিকদের মধ্য থেকে প্রতিনিধি সম্পৃক্ত করা হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মাগুরা শহরের সাতদোহা পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, মুসলিমরা যেভাবে ঈদ উৎসব পালন করি, একইভাবে সনাতন ধর্মাবলম্বীরা তাদের এই উৎসব পালন করুক। সেক্ষেত্রে যত ধরনের নিরাপত্তা দরকার সেটির ব্যবস্থা জেলায় জেলায় নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পূজামণ্ডপ পরিদর্শনকালে মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি