সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালাচ্ছিল ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে অভিযুক্ত ৩ ব্যক্তি

কুষ্টিয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ০৩:৫১আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৯:২৪

অবৈধভাবে কুষ্টিয়া সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডে অভিযুক্ত ৩ ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- নাটোর জেলার চক বৈদ্যনাথ গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৭), একই জেলার উত্তর বড়গাছা জোলারপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রেজাউল ইসলাম (৩০) এবং রাজশাহী জেলার বাঘা উপজেলা মীরগঞ্জ হরিরামপুর গ্রামের মো. আনসার সরকারের ছেলে মো. আমিনুল ইসলাম ডাবলু (৪২)।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/৫-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া গ্রামের মো. আকবর আলীর (৫৫) বাড়িতে অবস্থান নেয় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গমনের উদ্দেশ্যে ৩ জন বাংলাদেশি মাদক ব্যবসায়ী ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কুখ্যাত সন্ত্রাসী।

বিজিবি অধিনায়ক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান পরিচালনা করে তিন সন্ত্রাসীকে আটক করা হয়। এর মধ্যে আটক রাশেদুল ইসলামের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, ৫টি নাশকতার মামলা এবং ১১টি সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলার রয়েছে। এ ছাড়াও রাশেদুলের সহযোগী রেজাউল ইসলামের বিরুদ্ধে ৪টি মাদক মামলা, ৪টি মোটরসাইকেল চুরির মামলা এবং ২টি চাঁদাবাজির মামলা রয়েছে। অপরজন আমিনুল ইসলাম ডাবলুর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

কুষ্টিয়া বিজিবির এই কর্মকর্তা উল্লেখ্য করেন, আটকদের মধ্যে দুজনের বিরুদ্ধে ৫ আগস্ট এবং তার পরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও মামলা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী দৌলতপুর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের অপরাধের প্রোফাইল এবং সংবেদনশীলতা বিবেচনায় নাটোর জেলা থেকে একটি বিশেষ পুলিশ টহল দল এসে প্রিজনভ্যানে করে দৌলতপুর থানা থেকে দ্রুততম সময়ের মধ্যে স্থানান্তর কার্যক্রম একই সঙ্গে চলমান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম